Recent event

হোয়াটসঅ্যাপ ওয়েবে চালু হচ্ছে ভয়েস ও ভিডিও কল

হোয়াটসঅ্যাপ ওয়েবে ভয়েস ও ভিডিও কলের ডেমো
হোয়াটসঅ্যাপ ওয়েবে ভয়েস ও ভিডিও কলের ডেমো | ছবি: সংগৃহীত
0

হোয়াটসঅ্যাপ ওয়েবে ভয়েস ও ভিডিও কল সুবিধা ধাপে ধাপে চালু করতে শুরু করেছে মেটা। বর্তমানে এ ফিচার পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, শুরুতে (ওয়ান-টু-ওয়ান) চ্যাটে ভয়েস ও ভিডিও কল করা যাবে। যদিও গ্রুপ কলে এখনো এ ফিচার চালু হয়নি। তবে সেটি চালুতে কাজ চলছে।

প্রতিবেদনে আরও জানা যায়, প্রায় এক বছর ধরে এই ফিচারটির ডেভেলপমেন্ট কাজ চলেছে। এর লক্ষ্য হলো ডেস্কটপ অ্যাপের মতো একই অভিজ্ঞতা ওয়েব সংস্করণেও দেয়া। ব্যবহারকারীরা আলাদা কোনো অ্যাপ ইনস্টল না করেই চ্যাট খুলে কল বাটনে ক্লিক করে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন।

আরও পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবভিত্তিক কলগুলো আইওএসের মতোই সিগন্যাল প্রোটোকলের মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশনে সুরক্ষিত থাকবে। এছাড়া ভিডিও কলে স্ক্রিন শেয়ারের ফিচারও থাকবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেটার সংস্করণের বাইরে থাকা সাধারণ ব্যবহারকারীদের জন্যও এই ফিচারটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ কল চালু হলে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন অংশ নিতে পারবেন।

এএম