তেল নিয়ে কাটছে না সংকট; প্রতি ব্যারেলের দাম ছাড়ালো ১১১ ডলার

জ্বালানি লাইনে লিকেজের প্রতীকী ছবি
জ্বালানি লাইনে লিকেজের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইরান সংঘাত অবসানের কোনো লক্ষণ না থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। তেহরান এখনো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রাখা এবং মার্কিন নৌবাহিনী ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে বাধা দেয়ায় তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার লেনদেনের শুরুর দিকে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের জুলাইয়ের দর ১ দশমিক ১৯ ডলার বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্সের দাম ৩৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৪৬ ডলারে।

টানা চার মাস ধরে তেলের বাজারে এই চড়া ভাব বজায় রয়েছে। ব্রেন্ট ক্রুডের জুনের চুক্তির মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হয়েছে, যা একপর্যায়ে ব্যারেলপ্রতি ১২৬ দশমিক ৪১ ডলারে উঠেছিল। ২০২২ সালের মার্চের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।

এএম