Recent event

৪৮ ঘণ্টার বন্ধের পর আফগানিস্তানে ইন্টারনেট সেবা চালু

ইন্টারনেট সেবা
ইন্টারনেট সেবা | ছবি: সংগৃহীত
0

গত ৪৮ ঘণ্টার বন্ধ থাকার পর পুনরায় ইন্টারনেট সেবা চালু হয়েছে আফগানিস্তানে। এতে উচ্ছসিত আফগানবাসী। বুধবার (১ অক্টোবর) সেই আনন্দে কাবুলের রাজপথে উল্লাস করেন তারা।

পর্ণছবি থেকে হেফাজতের উদ্দেশে গত কয়েকদিন আগেই আফগানিস্তানে ফাইবার অপটিক ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় তালেবান সরকার। 

আরও পড়ুন:

এরপর একে একে মোবাইল ইন্টারনেট ও টেলিকমিউনিকেশনও বন্ধ হয়ে যায়। 

এতে চ্যালেঞ্জের মুখে পড়ে শিক্ষার্থী, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। ইন্টারনেট না থাকায় বন্ধ হয়ে যায় কাবুল বিমানবন্দরের সব ফ্লাইট। দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী। 

এ পরিস্তিতিতে স্থানীয় সসয় বুধবার বিকেলে তালেবান সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা।

সেজু