Recent event

কিশোর সংশোধনাগারে নির্যাতন-কেলেঙ্কারির, বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি

মোমবাতি জ্বলিয়ে প্রতিবাদ করছেন
মোমবাতি জ্বলিয়ে প্রতিবাদ করছেন | ছবি: সংগৃহীত
0

কিশোর সংশোধনাগারে নির্যাতন ও কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের পদত্যাগের দাবিতে উত্তাল হাঙ্গেরি। গতকাল স্থানীয় সময় (শনিবার, ১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিরোধীদলীয় নেতা পিটার ম্যাগিয়ারে নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এদিন, তীব্র শীত উপেক্ষা করে রাজধানী বুদাপেস্টের সড়কে নেমে আসেন বিক্ষোভকারীরা, তাদের হাতে ছিল শিশুদের অধিকার রক্ষার দাবি সম্বলিত ব্যানার। অনেকেই আবার এসেছিলেন শিশুদের খেলনা নিয়ে-প্রতীকী প্রতিবাদ জানাতে।

আরও পড়ুন:

এরআগে গেল মঙ্গলবার, বুদাপেস্টের ওই কিশোর সংশোধনাগারে নির্যাতন কেলেঙ্কারিতে সাতজনকে আটক করা হয়। এছাড়াও, হাঙ্গেরির পাঁচটি কিশোর সংশোধনালয়কে গভীর পর্যবেক্ষণে রেখেছে সরকার।

মূলত সংশোধনাগারের শিশুদের ওপর বেশ কয়েকবার নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটায় একে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন দেশের জনগণ। গেল ১৫ বছরের শাসনামলে এরচেয়ে বড় গণবিক্ষোভ দেখেনি ভিক্টর অরবানের সরকার। আগামী এপ্রিলে হাঙ্গেরিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এফএস