দূতাবাসের নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ইসরাইলের পর্যটন মন্ত্রণালয় টাবা সীমান্তে মিশর অভিমুখী শাটল বাস চালাচ্ছে এবং এই তথ্য শুধুমাত্র নাগরিকদের সুবিধার্থে দেয়া হয়েছে। দূতাবাস সতর্ক করেছে, এ পথে প্রস্থান করলে মার্কিন সরকার নিরাপত্তার কোনো নিশ্চয়তা দিতে পারবে না। যারা ইসরায়েল ছাড়তে ইচ্ছুক, তাদের জন্য সৌজন্যমূলকভাবে এ তথ্য প্রদান করা হয়েছে।
দূতাবাস মার্কিন নাগরিকদের আরও জানিয়েছে যে, মিশরের সীমান্ত অভিমুখী এ বাসগুলোতে জায়গা পেতে হলে তাদের অবশ্যই পর্যটন মন্ত্রণালয়ের "ইভাকুয়েশন ফর্ম"-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।





