খামেনির উত্তরসূরিদেরও টার্গেট করার হুমকি ইসরাইলের

ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার হাতে একজন
ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার হাতে একজন | ছবি: দ্য টাইমস অব ইসরাইল
0

ইসরাইলের সামরিক বাহিনী ইরানের নেতৃত্বের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছে। তারা বলেছে, (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যেকোনো উত্তরসূরিকেও তার মতো একই গন্তব্যে পাঠানো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারসি ভাষায় দেয়া এক পোস্টে ইসরাইলি সামরিক বাহিনী এ হুমকি দেয়। ওই পোস্টে আরও বলা হয়, খামেনির উত্তরসূরি নিয়োগের চেষ্টা করবে, এমন প্রত্যেক ব্যক্তিকে তারা টার্গেট করবে।

আরও পড়ুন:

এ বক্তব্যে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে সংস্থাটি ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে।

এএম