যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩০ জন গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি, সহযোগিতা বা অপারেটিভ হিসেবে কাজ করার অভিযোগে তারা ৩০ জনকে গ্রেপ্তার করেছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সংবেদনশীল নিরাপত্তা তথ্য পারস্য উপসাগরীয় সরকারের কাছে পৌঁছে দিতেন, যারা পরবর্তীতে সেই তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরবরাহ করত।

আরও পড়ুন:

বিবৃতিতে আরও ১৯ জনকে ইসরাইলের সাথে যোগাযোগ রাখা এবং সরকার বিরোধী চক্রের সাথে যুক্ত ফিল্ড এবং মিডিয়া অপারেটিভ হিসেবে বর্ণনা করা হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন।

ইএ