ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আমেরিকান শত্রুর ক্ষেপণাস্ত্র যে স্থানগুলো থেকে ছোড়া হয়েছে। সেসব হামলার উৎসস্থল—শিপিং বন্দর, ডক এবং আরব আমিরাতের কিছু শহরে আশ্রয় নেয়া মার্কিন সেনাদের আশ্রয়স্থল—আঘাত ও লক্ষ্যবস্তু করার মাধ্যমে নিজেদের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করা তাদের বৈধ অধিকার বলে আইআরজিসি মনে করে।
আরও পড়ুন:
ক্ষতির শিকার হওয়া এড়াতে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা ও জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বন্দর, ডক এবং মার্কিন সামরিক এলাকা খালি করার আহ্বানও জানিয়েছে তারা।




