তেল আবিবের দক্ষিণে বিমানঘাঁটিতে ‘উন্নত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি হিজবুল্লাহর

ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের
ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের | ছবি: এখন টিভি
0

লেবাননে ইসরাইল হামলা অব্যাহত রাখার মধ্যে তেল আবিবের দক্ষিণে একটি ইসরাইলি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, লেবানন-ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরের পালমাচিম বিমানঘাঁটিতে তারা ‘একটি উন্নত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।

আরও পড়ুন:

এর আগে উত্তর ইসরাইলের কয়েকটি স্থাপনা এবং সীমান্তের কাছে লেবাননের ভেতরে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর আরও কয়েকটি হামলার দাবিও করে সংগঠনটি।

এএম