ইসরাইলের অয়েল রিফাইনারিজ বলেছে, হামলায় একটি সেবা স্থাপনায় বিদ্যুৎ সরবরাহকারী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তৃতীয় পক্ষের মালিকানাধীন এবং কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বাইরের অবকাঠামোও প্রভাবিত হয়েছে।
আরও পড়ুন:
তবে ক্ষয়ক্ষতি সত্ত্বেও অধিকাংশ উৎপাদন ইউনিট চালু রয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি। অন্য ইউনিটগুলোও আবার চালু করার জন্য কাজ চলছে বলে তারা জানিয়েছে। তাদের ভাষ্যমতে, কয়েক দিনের মধ্যেই পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু হবে।




