শনিবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিল, ইরানের এমন ক্ষেপণাস্ত্র আছে, ‘যা লন্ডন, প্যারিস বা বার্লিন পর্যন্ত পৌঁছাতে পারে।’
বিবিসিকে ব্রিটিশ আবাসনমন্ত্রী রিড বলেন, ‘যা বলা হচ্ছে, তার পক্ষে কোনো মূল্যায়ন নেই।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আমার জানা মতে এমন কোনো মূল্যায়নই নেই যে তারা ইউরোপকে লক্ষ্য করার চেষ্টাও করছে, চেষ্টা করলেও তারা তা পারবে—এমন কথাও নয়।’
স্কাই নিউজকে দেয়া পৃথক এক সাক্ষাৎকারে রিড জানান, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেয়ার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সে বিষয়ে তিনি নিজের পক্ষ থেকেই কথা বলেছেন।





