ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে উপস্থিত হয়ে ফন ডার লাইয়েন বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন একটি সমাধানে পৌঁছানো, যা হবে আলোচনার মাধ্যমে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে আমরা যে সহিংসতা দেখছি, তার অবসান ঘটবে।’
আরও পড়ুন:
ফন ডার লাইয়েন বলেন, ‘যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালি সুরক্ষায় একটি ‘‘মিশনে’’ সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ প্রস্তুতি নিচ্ছে।’
তিনি বলেন, ‘গ্যাস ও তেলের দাম, আমাদের ব্যবসা এবং আমাদের সমাজে এর প্রতিক্রিয়া আমরা সবাই অনুভব করছি। কারণ এই বাণিজ্যপথটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ লাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’




