ভলকার তুর্ক সতর্ক করে বলেন, ‘এ সংঘাত একটি “অত্যন্ত ভয়াবহ এবং অনিশ্চিত” পরিস্থিতির সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘এ সংঘাতের একটি নজিরবিহীন ক্ষমতা আছে সীমান্ত ছাড়িয়ে সারাবিশ্বের দেশগুলোকে এর সঙ্গে জড়িয়ে নেয়ার।’
আরও পড়ুন:
তুর্ক বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন “চরম বিপর্যয়ের” মুখে দাঁড়িয়ে, যেহেতু প্রায় এক মাসের কাছাকাছি সময়ের এ যুদ্ধে অঞ্চলটির প্রায় ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিশ্বের জ্বালানি ও শক্তির বাজারে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।’
তিনি আরও বলেন, ‘কেবল এটি মোকাবিলা করেই এ সংঘাত নিশ্চিতভাবে থামানো সম্ভব এবং আমি সব দেশকে বিশেষ করে যারা এ সংঘাতের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের আহ্বান জানাই নিজেদের সব ক্ষমতা ব্যবহার করে এ যুদ্ধ থামাতে এগিয়ে আসুন।’





