গত বছর সেপ্টেম্বর মাসে নেপালের জেন-জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হয়। এসব মৃত্যুর ঘটনায় কেপি শর্মা ওলির দায় আছে কি না সে বিষয়ে তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি বলেন, ‘আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে।’
আরও পড়ুন:
পুলিশের মুখপাত্র ওম অধিকারী ওলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চলতি বছর ৫ মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। গতকাল শুক্রবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন।





