হরমুজ প্রণালি দিয়ে থাই তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল | ছবি: সংগৃহীত
1

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে থাইল্যান্ডের তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে তেহরানের সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন সাংবাদিকদের বলেন, ‘এ উদ্যোগে থাইল্যান্ডের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমবে। কারণ, দেশটি মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’

আরও পড়ুন:

চলতি মাসের শুরুতে হরমুজ প্রণালিতে থাই-পতাকাবাহী একটি কার্গো জাহাজ আঘাতপ্রাপ্ত হয়। পরে ওমানের নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করে। তবে তিন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।

এএম