এক্সে দেওয়া ধারাবাহিক পোস্টে ‘অপারেশন অ্যাসপিডেস’ জানায়, শিপিং খাতের জন্য হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জাহাজগুলোকে নিবন্ধন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেল দিয়ে চলাচলের সময় সহায়তা চাইতে বলা হয়েছে।
মিশনটি আরও বলেছে, তাদের সম্পদ (অ্যাসেট) এলাকাটিতে মোতায়েন আছে এবং তারা সতর্ক অবস্থায় রয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষা এবং অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ম্যান্ডেট অনুযায়ী তারা কাজ চালিয়ে যাচ্ছে।





