
ইরান সংকট: আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, তেহরান আন্তরিক নয়—রুবিও
ইরান সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানে যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি অভিযোগ করেছেন, তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়। বুধবার ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

হুতিদের হুমকিতে মাঝপথ থেকে ফিরে গেল সৌদি তেলবাহী দুই ট্যাংকার
মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতির মধ্যে ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকির মুখে মাঝপথ থেকে ফিরে গেছে সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকার। মঙ্গলবার লোহিত সাগরে এশিয়ার উদ্দেশে যাওয়া ট্যাংকার দুটি ইউ-টার্ন নেয়। বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি চ্যানেল দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আকাবায় বড় ধরনের নাশকতার আশঙ্কা; বিমানবন্দর ও নৌবন্দর খালি করছে জর্ডান
জর্ডানের লোহিত সাগর তীরবর্তী আকাবা শহরের আন্তর্জাতিক বিমানবন্দর ও নৌবন্দর থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ‘সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে জর্ডানে নিযুক্ত মার্কিন দূতাবাস। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাব এল-মান্দেবে নজর ইরানের; চাপে ফেলতে চায় যুক্তরাষ্ট্রকে
যুক্তরাষ্ট্রকে আরও কোণঠাসা করতে ইরানের নজর এখন লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালির ওপর। বিশ্লেষকরা বলছেন, হরমুজের পর লোহিত সাগরেও তেল পরিবহনের পথ অবরুদ্ধ করে ট্রাম্পকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতে চায় তেহরান। আর এমনটা হলে আরও একবার উপসাগরীয় দেশসহ বাণিজ্য মিত্রদের আস্থা হারাবে ওয়াশিংটন। পাশাপাশি ভবিষ্যতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে সমঝোতা আলোচনায় ফিরবে পারবেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিনিধিরা।

ইরান-হুথি হুমকিতে জ্বালানি সংকটের শঙ্কা; তেলের দাম বাড়লো ১ শতাংশের বেশি
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা তীব্র হওয়া এবং লোহিত সাগরের তেল সরবরাহ পথ বন্ধ করতে ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে ইরানের নির্দেশ দেয়ার পর জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এর জেরেই জ্বালানি তেলের দামে এই ঊর্ধ্বগতি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে লোহিত সাগর বন্ধের নির্দেশ ইরানের
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালায়, তবে লোহিত সাগরের তেল সরবরাহের নৌপথ বন্ধ করে দেয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে ইরান। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এই পদক্ষেপ বিশ্বের জ্বালানি সরবরাহে নতুন করে বড় হুমকি তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ থেকে লোহিত সাগর: নতুন ‘নিরাপত্তা বলয়’ গড়ার ঘোষণা কুদস ফোর্সের
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথগুলোতে নিজেদের আধিপত্য ও নিরাপত্তা সুসংহত করতে একটি নতুন ‘নিরাপত্তা বলয়’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি জানিয়েছেন, তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স)-এর এই নতুন বলয়টি হরমুজ প্রণালি থেকে বাব আল-মান্দাব এবং পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হবে। ইরানির প্রেস টিভির বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেন উপকূলে ‘সন্দেহজনক তৎপরতা’; জাহাজগুলোকে সতর্ক করলো ইউকেএমটিও
ইয়েমেনের আল-মুকাল্লা উপকূল থেকে ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ‘সন্দেহজনক তৎপরতা’র খবর পেয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আজ শনিবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫ মে চট্টগ্রাম পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল: কর্মকর্তা
সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইয়েমেনে হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় হুথি বিদ্রোহীরা
ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো ধরনের ‘আগ্রাসন’ মোকাবিলা করতে হুথি বাহিনী ‘উচ্চ সতর্কাবস্থায়’ রয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতিফি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইরানের; আঞ্চলিক সংঘাতের স্থায়ী অবসান দাবি
কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান। সেই সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতের একটি সামগ্রিক ও স্থায়ী অবসানের দাবি জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। খবর আল জাজিরার।

সৌদি থেকে বিকল্প পথে আরও ১ লাখ টন তেল আসছে চট্টগ্রামে
হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে। লোহিত সাগরের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল লোহিত সাগর হয়ে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড করার কথা রয়েছে।