জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ইরানি শাহেদ ড্রোনের ধ্বংসাবশেষ
ইরানি শাহেদ ড্রোনের ধ্বংসাবশেষ | ছবি: এপি
0

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। ‘ডেনা’ জাহাজ ডুবিয়ে দেয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

ইরানি নৌবাহিনীর কমান্ডার এডমিরাল শাহরাম ইরানি সতর্ক করে বলেছেন, ‘আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী গ্রুপটি আমাদের নাগালে আসামাত্রই উপকূল থেকে সাগরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমরা ডেনার শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’

এর আগেও ইরান দাবি করেছিল, তারা আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে লক্ষ্যবস্তু করেছে এবং সেটিকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে।

এএম