ইসরাইলের শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক অগ্নিকাণ্ড

1

দক্ষিণ ইসরাইলের নিয়োত হোভাভ শিল্পাঞ্চলে একটি কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় ক্ষতিগ্রস্ত কারখানাটির বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে রাসায়নিক মজুত ইউনিট সিলগালার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে রাখতে উদ্ধারকর্মীরা কাজ করছেন। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইসরাইল জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটি এবং আশপাশের স্থাপনার কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন:

কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষকে ওই এলাকার কাছে না যেতে অনুরোধ করা হচ্ছে। আশপাশের এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, জানালা বন্ধ রাখতে এবং নিরাপত্তা ও উদ্ধার বাহিনীর নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে—যতক্ষণ না পরিস্থিতি সম্পর্কে পূর্ণ মূল্যায়ন করা যায়।

এএম