চন্দ্রাভিযানের পর প্রথমবারের মতো পৃথিবীর সঙ্গে যোগাযোগ নভোচারীদের

চার নভোচারী
চার নভোচারী | ছবি: সংগৃহীত
0

বুধবার ৫০ বছরেরও বেশি সময় পর ৪ নভোচারী নিয়ে চন্দ্রাভিযানে নাসার আর্টেমিস ২ মিশন। গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ভিডিওর মাধ্যমে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ক্ররা। চাঁদের দিকে যাওয়া ট্রান্সলুনার ইনজেকশন বার্ন সম্পন্ন করার ঠিক পরেই এই যোগাযোগ করা হয়।

মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান পৃথিবীকে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত দেখার অভিজ্ঞতা বর্ণনা করেন। তার মতে এই অভিজ্ঞতা তাদের চারজনকেই থমকে দিয়েছিল। মহাকাশযানের টয়লেটের একটি ছোট সমস্যা সমাধান করার পর নিজেকে মহাকাশের প্লাম্বার হিসেবে ঘোষণা করেন মিশন স্পেশালিষ্ট ক্রিস্টিনা কচ।

আরও পড়ুন:

কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন বলেছেন, মহাকাশে তার প্রথম অভিজ্ঞতা তাকে ছোট্ট শিশুর অনুভূতি দিয়েছে। পাইলট ভিক্টর গ্লোভার ঐক্যের বার্তা দিয়ে বলেছেন, মহাকাশ থেকে পৃথিবীকে একই রকম দেখায়। যা মতপার্থক্য দূরে সরিয়ে ঐক্যের বার্তা দেয়।

ইএ