ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা, নিহত ১

ইরানের দক্ষিণ উপকূলীয় বুশেহর শহরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ইরানের দক্ষিণ উপকূলীয় বুশেহর শহরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | ছবি: সংগৃহীত
0

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে আজ  (শনিবার, ৪ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা। বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এলাকায় একটি প্রক্ষেপ্য আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বার্তাসংস্থাটি জানায়, এতে একজন নিহত হয়েছেন এবং বিদ্যুৎকেন্দ্রের সহায়ক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রের মূল অংশে কোনো ক্ষতি হয়নি এবং কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন:

সংস্থাটি আরও দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে বিদ্যুৎকেন্দ্রটিতে এটি চতুর্থ হামলা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এএম