তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অন্তত ৯

আহতদের উদ্ধার কার্যক্রম
আহতদের উদ্ধার কার্যক্রম | ছবি: সংগৃহীত
0

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আল্টিমেটাম পুনর্ব্যক্তের পর ইসরাইলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে একটি ভবন ধসে পড়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন ইসরাইলি।

রাতভর ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরাতে ও নিখোঁজদের উদ্ধারে কাজ করে ইসরাইলের ফায়ার সার্ভিস। এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য হরমুজ আর কখনই আগের অবস্থায় ফিরবে না বলে বিবৃতি দিয়েছে আইআরজিসি। ইতোমধ্যে জলপথটিতে দিয়ে চলাচলকারী নৌযানের ওপর ট্রানজিট ফি আরোপের খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।

আরও পড়ুন:

এছাড়াও, দেশটির স্থানীয় গণমাধ্যমের খবর, নীতিমালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের বিরুদ্ধে একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞায় সমর্থন দেয়া রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে। চলমান যুদ্ধের মাঝেই গেল একদিনে হরমুজ পার হয়েছে ১৫টি জাহাজ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে চলমান সংঘাত নিরসনে আল্টিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র দপ্তর।

ইএ