মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে আলোচনার লক্ষ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

তাদের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরান কর্তৃক কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া এবং এর পাশাপাশি বাণিজ্যিক জাহাজ, বেসামরিক অবকাঠামো ও তেল-গ্যাস স্থাপনায় তাদের হামলা নজিরবিহীন জ্বালানি সরবরাহ সংকট সৃষ্টি করছে, যা তেল ও জ্বালানির দামকে সরাসরি প্রভাবিত করছে।

আরও পড়ুন:

তারা আরও স্পষ্ট করে বলেন, ‘যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব তত বেশি সুদূরপ্রসারী হবে এবং মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণও তত বাড়বে।’

অ্যালবানিজ এবং ওয়ং পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবসহ মধ্যস্থতাকারী দেশগুলোকে ধন্যবাদ জানান। তারা উল্লেখ করেন যে, অস্ট্রেলিয়া এ যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন এবং সংঘাতের একটি স্থায়ী সমাধান দেখতে চায়।

এএইচ