ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালিতে যানজট কমাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’ ট্রাম্প বলছে, ‘ইরান পুনর্গঠন শুরু করলে বড় অঙ্কের অর্থ আয় হবে।’
আরও পড়ুন:
পোস্টে তিনি আরও লেখেন, ‘সবকিছু ঠিকঠাক চলছে কি না তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র শুধু কিছুটা দূরত্ব বজায় রেখে উপস্থিত থাকবে এবং তিনি এতে আত্মবিশ্বাসী।’ পরে তিনি লেখেন, ‘এটি মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে।’
তবে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এখনো শর্তসাপেক্ষ। আর ইসলামাবাদে আগামী শুক্রবার নির্ধারিত আলোচনায় যোগ দেয়ার আমন্ত্রণে ওয়াশিংটন এখনো প্রকাশ্যে সাড়া দেয়নি। ইরানের ১০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার কিছু শর্ত আগে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছিল।





