লেবাননে ‘এখন পর্যন্ত’ সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরাইল

বৈরুতে ধ্বংস হয়ে যাওয়া একটি এলাকার চিত্র
বৈরুতে ধ্বংস হয়ে যাওয়া একটি এলাকার চিত্র | ছবি: সংগৃহীত
0

লেবাননে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হওয়া হামলার মধ্যে ‘সবচেয়ে বড়’ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তিনি লিখেন, ‘তাদের বাহিনী মাত্র ১০ মিনিটের মধ্যে এবং একই সাথে বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর প্রায় ১০০টি সদর দপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।’

আরও পড়ুন:

আদরাই ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়েল জামিরের বরাত দিয়ে বলেন, ‘সেনাবাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার যেকোনো ধরনের সুযোগই কাজে লাগাবে।’

এদিকে একই সময়ে লেবাননের সংবাদমাধ্যমগুলোও দেশের বিভিন্ন শহর ও অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণের খবর প্রকাশ করেছে।

ইএ