মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন

ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে ইউক্রেন ইন্টারসেপ্টরের মাধ্যমে কীভাবে ইরানের শাহেদ ড্রোন ভূপাতিত করা যায় সে বিষয়ে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছিল, তখন গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন জেলেনস্কি। শাহেদ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের বহু বছরের অভিজ্ঞতা রয়েছে। কারণ ইউক্রেন যুদ্ধের জন্য এসব ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছে তেহরান।

আরও পড়ুন:

জেলেনস্কি এক্সে লেখেন, ‘আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, যাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধের বিশেষজ্ঞরাও ছিলেন।’ তিনি আরও লেখেন, ‘আমরা কিছু দেশকে দেখিয়েছি, কীভাবে ইন্টারসেপ্টরের সঙ্গে কাজ করতে হয়। আমরা কি ইরানি ‘‘শাহেদ’’ ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি তা শুধু একটি দেশে করেছি? না, কয়েকটি দেশে। আর আমার মতে, এটি একটি সাফল্য।’

এএম