দুই মাসের মধ্যে বেশির ভাগ তেল পরিশোধন সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্য ইরানের

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা
ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা | ছবি: সংগৃহীত
0

মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত তেল পরিশোধন ও বিতরণ স্থাপনাগুলোর বেশির ভাগই এক থেকে দুই মাসের মধ্যে হামলার আগের সক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশে ফিরিয়ে আনা যাবে বলে আশা করছে ইরান। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি অবকাঠামোয় চালানো হামলার ধাক্কা সামাল দিতে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ এক জ্বালানি কর্মকর্তা।

আরও পড়ুন:

জ্বালানি উপমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিফার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে বলেন, ‘মেরামতের কাজ শুরু হয়েছে।’ তিনি জানান, লাভান শোধনাগারের একটি অংশ প্রায় ১০ দিনের মধ্যে আবার চালু হওয়ার কথা রয়েছে, আর অন্যান্য ইউনিট ধাপে ধাপে উৎপাদনে ফিরবে।

এএম