পাঁচ আরব দেশকে ক্ষতিপূরণ দিতে বললো ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় সহায়তার অভিযোগ

বিধ্বস্ত ভবনের পাশে ইরানের পতাকা
বিধ্বস্ত ভবনের পাশে ইরানের পতাকা | ছবি: সংগৃহীত
0

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান—এই পাঁচ আরব দেশ যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় অংশ নিয়ে ইরানের বিরুদ্ধে দায়িত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস আলরোওয়াইয়ের উদ্দেশে লেখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি বলেন, ওই দেশগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় সহায়তা করে ‘তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘যুদ্ধের সময় হওয়া ক্ষতির জন্য তাদের দায়ী করা উচিত এবং ক্ষতিপূরণ দিতে হবে।’ ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হন।

এর জবাবে ইরান ইসরাইল, ইরাক, জর্ডান এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়। পরে গত সপ্তাহে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এদিকে রোববার ভোরে পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনা শেষে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ইরানি ও মার্কিন প্রতিনিধিদল।

এএম