লাইবেরিয়া পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ক্রিস্টিয়ানা ইরানের বন্দর বান্দার ইমাম খোমেনি থেকে ভুট্টা খালাসের পর ওই গুরুত্বপূর্ণ প্রণালি অতিক্রম করে। জাহাজটি গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) জিএমটি ১৬০০টার দিকে ইরানের লারাক দ্বীপ পেরোয়, যা যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার দুই ঘণ্টা পর।
কেপলারের তথ্যে দেখা গেছে, কোমোরোস পতাকাবাহী ট্যাংকার এলপিস গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) জিএমটি ১১০০টার দিকে লারাক দ্বীপের কাছে ছিল এবং জিএমটি ১৬০০টার দিকে প্রণালি ছাড়ে। জাহাজটি ৩১ হাজার টন মিথানল বহন করছিল এবং ৩১ মার্চ ইরানের বুশেহর বন্দর ছেড়েছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছিল, ‘এই অবরোধে ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব দেশের জাহাজ লক্ষ্যবস্তু হবে।’
এছাড়া চীনা ট্যাংকার রিচ স্টারি গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) রাত থেকে আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) ভোরে লারাক দ্বীপের দক্ষিণে ইরান-অনুমোদিত পরীক্ষণপথ দিয়ে প্রণালি অতিক্রম করে। কেপলারের তথ্যমতে, জাহাজটি ৩১ হাজার ৫০০ টন মিথানল বহন করছিল এবং ওমানের সোহার বন্দরের দিকে যাচ্ছিল।





