ইসরাইল-লেবানন দু’পক্ষই শান্তি চায়, ‘শিগগিরই’ সেটা হবে: ট্রাম্প

নেতানিয়াহু, ট্রাম্প ও আউন
নেতানিয়াহু, ট্রাম্প ও আউন | ছবি: এখন টিভি
1

ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইসরাইল-লেবানন দু’পক্ষই শান্তি চায়, আর আমি বিশ্বাস করি খুব শিগগিরই সেটা হবে। গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) করা এ পোস্টটি ছিল ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর তার দ্বিতীয় পোস্ট। খবর আল জাজিরার।

ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দুই দেশের শীর্ষ নেতাদের ওয়াশিংটনে আলোচনার জন্য আমন্ত্রণ জানাতে চলেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন:

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আমি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাতে চলেছি প্রথম অর্থবহ একটি আলোচনার জন্য ১৯৮৩ সালের পর, সেই আলোচনা ছিল অনেক আগের।’

এসএইচ