দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৬০ শতাংশ ভোট গণনা শেষে রাদেভের দল প্রগেসিভ বুলগেরিয়া ঝুলিতে পুড়েছে প্রায় ৪৫ শতাংশ ভোট। যা সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যথেষ্ট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাদেভ জানান, অবিশ্বাস্য জয় ভয়কে পেছনে ফেলে গণতন্ত্রের অগ্রযাত্রাকে নির্দেশ করে। এরইমধ্যে রাদেভকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিসভ।
আরও পড়ুন:
গেল ডিসেম্বরে ব্যাপক দুর্নীতিবিরোধী আন্দোলনের জেরে বুলগেরিয়ার কনজারভেটিভ নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটে। আন্দোলনে সমর্থন দেয়ায় তরুণদের মাঝে জনপ্রিয়তা পান বাম ও রাশিয়াপন্থী রুমেন রাদেভ।





