খসড়া প্রস্তাবে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আপাতত গ্যাসের দাম নির্ধারণ বা জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের মতো বড় কোনো বাজার হস্তক্ষেপে যাচ্ছে না। এর আগে ২০২২ সালে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করার পর দাম রেকর্ড পর্যায়ে পৌঁছালে ইইউ এ ধরনের পদক্ষেপ নিয়েছিল।
আরও পড়ুন:
পরিবর্তে কমিশন তেল ও গ্যাসের চেয়ে বিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিতে ইইউ কর বিধি সংশোধনের পরিকল্পনা করছে। প্রস্তাব অনুযায়ী, সদস্য দেশগুলোর সরকার যাতে শিল্পকারখানার জন্য বিদ্যুৎ কর শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে, সেই প্রক্রিয়া সহজ করা হবে। তবে চূড়ান্ত প্রকাশের আগে এই খসড়ায় কিছু পরিবর্তন আসতে পারে।
এছাড়া আগামী মাসগুলোতে সদস্য দেশগুলোর গ্যাস মজুত কার্যক্রমের মধ্যে সমন্বয় করবে ইইউ। একই সঙ্গে সম্ভাব্য জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানি স্বল্পতা দেখা দিলে সরকারগুলোর করণীয় কী হবে, সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে সংস্থাটি।





