সাবেক এই ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) কমান্ডার বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ইসলামাবাদে গিয়েছেন কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য।’ তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত যেকোনো আলোচনা তেহরানের জন্য একটি ‘অটল রেড লাইন’ বা অলঙ্ঘনীয় সীমা।
যুক্তরাষ্ট্র শুরু থেকেই দাবি করে আসছে যে, যেকোনো চূড়ান্ত শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানকে অবশ্যই তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে। তবে ইব্রাহিম আজিজির এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনায় পরমাণু ইস্যু নিয়ে বড় কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান।
বিশ্লেষকরা বলছেন, একদিকে শান্তি আলোচনার তোড়জোড় এবং অন্যদিকে পরমাণু ইস্যুতে অনড় অবস্থান—তেহরানের এই দ্বিমুখী কৌশল ইসলামাবাদের আসন্ন বৈঠককে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে।





