সোমবার ফেডারেল আদালতে তোলা হবে সন্দেহভাজন হামলাকারীকে

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া জেলার অ্যাটর্নি জিনিন পিরো
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া জেলার অ্যাটর্নি জিনিন পিরো | ছবি: সংগৃহীত
0

হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে হামলাকারী কোল অ্যালেনকে আগামীকাল (সোমবার, ২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে হাজির করা হবে। ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পিরো জানান, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে দুটি প্রধান অপরাধের অভিযোগ আনা হচ্ছে—সহিংস অপরাধ চলাকালে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে একজন ফেডারেল কর্মকর্তাকে আক্রমণ।

আরও পড়ুন:

অ্যাটর্নি জেনিন পিরো বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, তাতে এটি স্পষ্ট যে এই ব্যক্তি যতটা সম্ভব বেশি ক্ষয়ক্ষতি ও অনিষ্ট করার উদ্দেশ্য নিয়েই এসেছিলেন।’ তিনি আরও জানান, পরিস্থিতি এখনো অত্যন্ত পরিবর্তনশীল এবং তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আনা হতে পারে।

শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠান চলাকালে কোল অ্যালেন অস্ত্রশস্ত্র নিয়ে বলরুমের দিকে তেড়ে যান এবং গুলি বর্ষণ করেন। এতে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হন। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো হামলার নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।

এএম