জোহরান মামদানি তার পোস্টে লেখেন, ‘রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি অত্যন্ত আনন্দিত যে প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে উপস্থিত সকল অতিথি নিরাপদ আছেন।’
শনিবার রাতে ওয়াশিংটনের ওই অনুষ্ঠানে এক সশস্ত্র যুবক প্রবেশের চেষ্টা করলে এবং গুলিবর্ষণের ঘটনা ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা এই ঘটনার নিন্দা জানাতে শুরু করেন। মেয়র জোহরান মামদানিও সেই তালিকায় যুক্ত হয়ে এই নক্কারজনক হামলার প্রতিবাদ জানালেন।





