জেট ফুয়েল সরবরাহ বাড়াতে নির্দেশ দিলো ব্রিটেন

ব্রিটিশ এয়ারলাইনের উড়োজাহাজ
ব্রিটিশ এয়ারলাইনের উড়োজাহাজ | ছবি: সংগৃহীত
0

আসন্ন ছুটির মৌসুমে উড়োজাহাজের জ্বালানির (জেট ফুয়েল) সম্ভাব্য সংকট মোকাবিলায় দেশটির শোধনাগারগুলোকে উৎপাদন ও সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে ব্রিটেন। ব্রিটিশ জ্বালানি বিভাগের মন্ত্রী মাইকেল শ্যাঙ্কস বুধবার এ তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জেট ফুয়েলের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় এয়ারলাইনসগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থায় নমনীয়তা বজায় রাখতে এই জরুরি পরিকল্পনা নিয়েছে লন্ডন।

আরও পড়ুন:

এদিকে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রধান মঙ্গলবার সতর্ক করে বলেছেন, ‘জেট ফুয়েল সংকটের প্রভাব প্রথমে এশিয়ায় পড়বে। এরপর এটি ইউরোপ এবং পরবর্তীতে আফ্রিকা ও লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়বে।’ মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তজনা ও সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এএম