ইরানের ৪২টি জাহাজ ফিরিয়ে দিলো সেন্টকম

সেন্টকমের লোগো
সেন্টকমের লোগো | ছবি: সংগৃহীত
0

ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ আরও জোরদার করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় সেন্টকম জানায়, অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করা ৪২তম বাণিজ্যিক জাহাজটিকে সফলভাবে ফিরিয়ে দেয়ার মাধ্যমে তারা একটি ‘উল্লেখযোগ্য মাইলফলক’ অর্জন করেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেন্টকমের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ৪১টি তেলবাহী ট্যাংকার সাগরে আটকা পড়ে আছে, যা ইরান সরকার বিক্রি করতে পারছে না। এসব ট্যাংকারে প্রায় ৬ কোটি ৯০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলারেরও বেশি।

আরও পড়ুন:

মার্কিন সামরিক বাহিনী বলছে, ইরানের তেল রপ্তানি বন্ধ করে তাদের অর্থনৈতিকভাবে চাপে রাখতেই এই নৌ-অবরোধ কঠোরভাবে পালন করা হচ্ছে। এর ফলে বিপুল পরিমাণ তেল মজুত থাকলেও তেহরান তা বিশ্ববাজারে পৌঁছাতে পারছে না।

এএম