আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এসময় শহিদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার পাশাপাশি শহিদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার দায়িত্ব পালন করবে।’
এছাড়া সাক্ষাতে সেনাবাহিনীর পক্ষ থেকে শহিদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেয়ার কথাও জানানো হয়।




