লেবাননের হারিস ও গান্দুরিয়ায় ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে | ছবি: সংগৃহীত
0

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর হারিস, বেইত ইয়াহুন এবং আল গান্দুরিয়ায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবানন থেকে ছোড়া একটি ড্রোন উত্তর ইসরাইলের শোমেরা এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইল আর্মি রেডিওর প্রতিবেদন অনুযায়ী, ড্রোনের আঘাতে ওই এলাকায় একটি গাড়িতে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইল ও লেবানন সীমান্তে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইসরাইলি ড্রোনের আনাগোনা বাড়ার পাশাপাশি লেবাননের ভেতরে বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলি বিমানবাহিনী। অন্যদিকে লেবানন থেকেও ইসরাইলের উত্তরাঞ্চলীয় সামরিক পোস্টগুলো লক্ষ্য করে ড্রোন ও রকেট ছোড়া হচ্ছে।

এএম