হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সচল করতে নতুন জোট চাইছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি মানচিত্রে
হরমুজ প্রণালি মানচিত্রে | ছবি: সংগৃহীত
0

তেহরানের সঙ্গে আলোচনা থমকে যাওয়ায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় সচল করতে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের জোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই জোট গঠনের লক্ষ্যে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারকে রাজি করাতে মার্কিন দূতাবাসগুলোতে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানায়।

ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এই জোটের নাম দেয়া হয়েছে ‘ম্যারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’। এই ব্লকের মূল লক্ষ্য হবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, কূটনৈতিক সমন্বয় এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে কার্যকর করা। এই জোটে স্টেট ডিপার্টমেন্ট ‘কূটনৈতিক কার্যক্রমের কেন্দ্র’ হিসেবে কাজ করবে এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সমুদ্রে জাহাজ চলাচলের সার্বক্ষণিক তদারকি ও তথ্য সরবরাহ করবে।

আরও পড়ুন:

মঙ্গলবার পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, ‘আপনাদের অংশগ্রহণ নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার এবং বিশ্ব অর্থনীতি রক্ষায় আমাদের সম্মিলিত সক্ষমতাকে শক্তিশালী করবে। হরমুজ প্রণালিতে ইরানের প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংকল্প প্রদর্শন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করতে সম্মিলিত পদক্ষেপ অপরিহার্য।’

ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে নিশ্চিত করেছেন যে, ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্টের হাতে থাকা অনেকগুলো কূটনৈতিক ও নীতিগত বিকল্পের মধ্যে এই জোট গঠন একটি অন্যতম পদক্ষেপ। ওয়াশিংটন মনে করছে, আন্তর্জাতিক চাপ বাড়লে তেহরান তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে।

এএম