গেল ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২ আসনে ভোট সম্পন্ন হয়। এরমধ্যে ফলতা আসনের একাধিক বুথে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই করে আসনটিতে পুন-নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। বিজ্ঞপ্তিতে এই নির্বাচনকে 'ফ্রেশ পোল' হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। ফলতার ফল ঘোষণা হবে আগামী ২৪ মে।
এদিকে, শনিবার দলীয় কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় প্রার্থীদের গণনাকেন্দ্রের অদূরে হোটেল ভাড়া করে রাত কাটানোর নির্দেশ দেন তিনি। আরও হুঁশিয়ারি দেন, যে সব বুথে বিজেপি বেশি ব্যবধানে এগিয়ে থাকবে সেখানে পুনর্গণনার দাবি তুলতে হবে। তবে ২শ'র বেশি আসন নিয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী মমতা।





