বিধানসভা নির্বাচন: ফল ঘোষণার আগেই উদযাপনের প্রস্তুতি, গেরুয়া রঙের চাহিদা বেশি

পশ্চিমবঙ্গের দোকানে বিধানসভা নির্বাচনের অংশ নেয়া পার্টির পতাকা সাজানো
পশ্চিমবঙ্গের দোকানে বিধানসভা নির্বাচনের অংশ নেয়া পার্টির পতাকা সাজানো | ছবি: সংগৃহীত
0

আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই আগাম বিজয় উদযাপনের প্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গের রঙয়ের দোকানগুলোতে ভিড় করছে রাজনৈতিক দলের সমর্থকরা। দোকানিরা বলছে, বেশিরভাগ বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকায়, এবার গেরুয়া রঙের চাহিদা বেশি। যদিও সব রঙের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।

দুই দফার ভোটের পালা শেষ। এবার হার- জিতের লড়াই। নবান্নের মসনদে ফের হাওয়াই চটি পড়ে দিদি নাকি প্রথমবারের মতো গেরুয়া শিবিরের বাংলা জয়- ৪ তারিখের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে অনেক যদি- কিন্তুর সমীকরণে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ।

তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজয় উৎসবের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলি। রঙের দোকানগুলোতে তাই বাড়তি ভিড়। ক্রেতাদের চাপ সামলাতে রঙ মজুত করে রেখেছে কারবারিরা।

ব্যবসায়ীরা জানান, আছে, দুটোই আছে। আমার কাছে সবুজও আছে, অরেঞ্জও আছে। সব এক বস্তার উপরে আছে।

তবে এবারে বেশিরভাগ বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকায়, বাজারে চাহিদা বেশি গেরুয়া আবিরের।

আরও পড়ুন:

দোকানদাররা জানান, এখনো অবধি মোটামুটি ৩০০ বস্তা গেরুয়া বিক্রি হয়েছে, আর ১০০ বস্তার মতন সবুজ বিক্রি হয়েছে।

যদিও বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের প্রধান মমতা ব্যানার্জির দাবি, ২২৬ এর বেশি আসন নিয়ে তারাই ফের বাংলায় ক্ষমতায় আসছে।

অন্যদিকে কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, আম জনতা উন্নয়ন পার্টি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট'এর মত অন্য রাজনৈতিক দলগুলির সরকারে আসার স্বপ্ন না দেখলেও, তাদের বেশ কয়েকজন প্রার্থী এবারে বাজিমাত করতে পারে বলে দাবি করছে। তাই উৎসবের প্রস্তুতি নিচ্ছে ডান-বাম প্রত্যেকটি রাজনৈতিক দলই।

পশ্চিমবঙ্গে ভোট জয়ের পর আনন্দ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আবির। জয়ের পর দলীয় কর্মী, সমর্থকদের নিজেদের মধ্যে আবির খেলা উৎসবের প্রধান অঙ্গ হয়ে ওঠে।

ইএ