জাহাজ চলাচলের ওপর নজরদারি রাখা প্রতিষ্ঠান ‘ট্যাঙ্কার ট্র্যাকারস ডটকম’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, ‘হিইউজ’ নামের এই ট্যাঙ্কারটি এক সপ্তাহেরও বেশি সময় আগে শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
ট্যাঙ্কার ট্র্যাকারস আরও জানায়, গত ১৩ এপ্রিল যখন মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয়, তখন ‘ইউজ’ ইরানি জলসীমায় অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালি ছেড়ে ইরানের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকে জাহাজটি তার ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা এআইএস (অবস্থান শনাক্তকারী প্রযুক্তি) বন্ধ করে রেখেছিল।
গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, দেশটির অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন নৌ-অবরোধ ভেঙেছে। এর বিপরীতে মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান সংশ্লিষ্ট অন্তত ৪১টি জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করেছে।





