ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’-এ অংশ নেয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’-এ অংশ নেয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া। রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দেশটির রাষ্ট্রপতির কার্যালয় এই বিশেষ অভিযানে যোগদানের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।

গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ‘নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে’ সম্প্রতি নতুন এই সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মূলত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এএম