এই পরিস্থিতিতে প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে ওমানের জলসীমা দিয়ে চলাচলের পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ‘জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার’।
তাদের দাবি, ওই এলাকায় একটি ‘উন্নত নিরাপত্তা বলয়’ তৈরি করা হয়েছে। তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, নতুন এই পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে দুটি বাণিজ্যিক জাহাজ বর্তমানে আটকা পড়েছে।
ফার্স নিউজ একজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওমান উপকূলের কাছের পানি অত্যন্ত পাথুরে এবং জাহাজগুলো সেখান থেকে বের হতে বা ফিরে আসতে পারছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসান্দাম ও আল-খাইল দ্বীপের কাছের এই দক্ষিণ উপকূলীয় এলাকার ভৌগোলিক গঠন কোনো সমুদ্র করিডোর তৈরির উপযোগী নয়। এই অগভীর ও পাথুরে এলাকা দিয়ে জাহাজ চলাচল অত্যন্ত বিপজ্জনক।





