যুদ্ধবিরতি কার্যকরের আগেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত কিয়েভের ঘরবাড়ির পাশে দাঁড়িয়ে থাকা মানুষ ও শিশুরা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত কিয়েভের ঘরবাড়ির পাশে দাঁড়িয়ে থাকা মানুষ ও শিশুরা | ছবি: সংগৃহীত
0

সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের দুই দিন আগে ইউক্রেনে রুশ বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অনেক আবাসিক ভবন ও দোকানপাট। এরই মধ্যে রাশিয়ার হামলাকে ধৃষ্টতা বলে উল্লেখ করেছে ভলোদিমির জেলেনস্কি। এর আগে, সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন উপলক্ষে ৮ ও ৯ মে একতরফা যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় মস্কো। এর প্রতিক্রিয়ায় ৬ মে থেকে নিজস্ব যুদ্ধবিরতি ঘোষণা করে জেলেনস্কি।

রাস্তাজুড়ে আগুন স্ফুলিঙ্গ। যতদূর চোখ যায় শুধু দাউদাউ আগুনের লেলিহান শিখা আর ক্ষতচিহ্ন।

মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত থেকে একতরফা যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইউক্রেন। তবে এর কয়েক ঘণ্টা আগেই মস্কোর ছোঁড়া গ্লাইড বোমার আঘাতে কেঁপে ওঠে জাপোরিঝিয়াসহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল। আগুন ধরে যায় আবাসিক ভবন ও রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে। মুহূর্তেই হতাহতদের উদ্ধারে ছুটে যায় নিরাপত্তা কর্মীরা।

নিরাপত্তা কর্মীরা জানান, বিস্ফোরণের খবর শুনেই ছুটে এসেছি। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

আরও পড়ুন:

এদিকে, যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়া ধৃষ্টতা করেছে বলে অভিযোগ করেছেন ভলোদিমির জেলেনস্কি। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন উপলক্ষে আগামী ৮ ও ৯ মে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া।

তবে ইউক্রেনের বিরুদ্ধেও পালটা হামলার অভিযোগ করেছে মস্কো। জাঙ্কোই শহরে কিয়েভের হামলায় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ছোঁড়া প্রায় শতাধিক ড্রোন ভূপাতিত করেছে তারা।

তবে চলমান সংঘাতের মাঝেও ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

চলমান পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক ইস্যু ও রাশিয়া- মার্কিন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ফোনে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনা গঠনমূলক হয়েছে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন। তবে বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ইএ