ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গু পরীক্ষা
ডেঙ্গু পরীক্ষা | ছবি: এখন টিভি
0

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ২১৮ জন। আজ (সোমবার, ২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২১৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯৪২ জন। এছাড়া চট্টগ্রামে ২৪০ জন, খুলনায় ২৮৪ জন, বরিশালে ২৩২ জন, রাজশাহীতে ২৪৬ জন, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন।

এফএস