মুজতবা খামেনির ‘গভীর আন্তরিকতায়’ মুগ্ধ পেজেশকিয়ান

মুজতবা খামেনি
মুজতবা খামেনি | ছবি: সংগৃহীত
1

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির মধ্যে দীর্ঘ সময় ধরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈঠক শেষে মাসুদ পেজেশকিয়ান তার প্রতিক্রিয়ায় জানান, সর্বোচ্চ নেতার বিনয় ও আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘এই বৈঠকে আমার কাছে অন্য সব ইস্যুর চেয়ে বড় হয়ে ধরা দিয়েছে ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি, তার নম্রতা এবং অত্যন্ত ঘনিষ্ঠ আচরণ।

তার এই ভঙ্গি আলোচনার পরিবেশকে পারস্পরিক আস্থা, প্রশান্তি এবং সহমর্মিতার এক চমৎকার স্তরে নিয়ে গিয়েছিল, যা সরাসরি সংলাপের পথ প্রশস্ত করেছে।’

উল্লেখ্য, গত মার্চের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব পাওয়ার পর থেকে মুজতবা খামেনিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সময় মুজতবা খামেনিও আহত হয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল।

এএম