
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা; পর্দার আড়ালে দূতিয়ালি করছে পাকিস্তান
সরাসরি বৈঠক থমকে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পর্দার আড়ালে ‘ব্যাকচ্যানেল’ বা গোপন দূতিয়ালি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইসলামাবাদ দুই দেশের মধ্যে বার্তার আদান-প্রদান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘যেকোনো মূল্যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করবে ইরান’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত ও চাপের মুখেও নিজেদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা থেকে এক চুলও না হঠার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান তার এই সমরশক্তি ও কৌশলগত সক্ষমতা যেকোনো মূল্যে রক্ষা করবে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ট্রাম্পের দাবির মুখেই এমন কড়া বার্তা দিলেন খামেনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমেরিকার ‘পুতুল ঘাঁটিগুলোই’ মধ্যপ্রাচ্যে অশান্তির মূল: মুজতবা খামেনি
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে এই অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিই বর্তমানে সবচেয়ে বড় অশান্তির কারণ।

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে চায় ইসরাইল; ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষা
পাকিস্তানের ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের তোড়জোড় চলছে, ঠিক তখনই তেহরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কান আজ (শনিবার, ২৫ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় দিতে রাজি না হওয়ায় এই যুদ্ধের ডামাডোল আবারও বাজতে শুরু করেছে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে ইরানে নৌবাহিনী প্রস্তুত: মুজতবা খামেনি
হরমুজ প্রণালি নিয়ে চরম উত্তেজনার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক সতর্কবার্তায় জানিয়েছেন, মার্কিন বাহিনীকে পরাজিত করতে তার দেশের নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আজ আজ (শনিবার, ১৮ এপ্রিল) তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মুজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না ইরান। তবে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় তারা অটল থাকবে। গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক লিখিত বার্তায় তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিদ্ধান্ত নেয়ায় অক্ষম মুজতবা খামেনি, কার্যত নিয়ন্ত্রণে আইআরজিসি: গোয়েন্দা প্রতিবেদন
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি গুরুতর অসুস্থ এবং শাসনকার্যে অংশ নিতে অক্ষম। এছাড়া তাকে ধর্মীয় শহর কুমে চিকিৎসার অধীনে রাখা হয়েছে বলে এক নতুন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে।

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মুজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, তার দেশের শীর্ষ কমান্ডারদের হত্যা করা হলেও ইরানি বাহিনীকে দমানো যাবে না। গতকাল (সোমবার, ৬ এপ্রিল) ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এ মন্তব্য করলেন তিনি। খবর সিএনএনের।

ফার্সি নববর্ষের বার্তায় ‘জাতীয় ঐক্যের’ ডাক দিলেন মুজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি পবিত্র নওরোজ বা ফার্সি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন। আজ (শুক্রবার, ২০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার এ বার্তা প্রচার করেছে।

মুজতবা খামেনি হত্যার চেষ্টা হলে রক্তের প্রতিশোধ হবে: কাজেম জালালি
রাশিয়ার স্পুতনিক সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি তেহরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার চেষ্টা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনের এ তথ্য উঠেছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়ার সমর্থন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অবৈধ’ হামলার নিন্দা জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ কথা জানিয়েছে। খবর আল জাজিরার।

নতুন সর্বোচ্চ নেতাকে পুতিনের অভিনন্দন; ইরানকে সমর্থন ও সহায়তার অঙ্গীকার
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।