আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

আব্বাস আরাঘচি ও ইশাক দার
আব্বাস আরাঘচি ও ইশাক দার | ছবি: সংগৃহীত
0

আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ ঘটনাবলি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আব্বাস আরাঘচির অফিশিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আলোচনা ও কূটনীতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও একমত হয়েছেন তারা।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন একটি প্রস্তাব নিয়ে যখন ইরান বিবেচনা করছে, ঠিক সেই সময়ে এই ফোনালাপ হলো। এই সম্ভাব্য চুক্তির বিষয়ে ইতিমধ্যে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে ইসলামাবাদ।

এএম